সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আক্রমণাত্মক প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যা ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ মে) বাইডেনের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৮২ বছর বয়সী বাইডেনের মূত্রজনিত সমস্যার কারণে গত সপ্তাহে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তার ক্যানসার ধরা পড়ে।
এই ক্যানসারটি একটি উচ্চমাত্রার রোগ হিসেবে চিহ্নিত হয়েছে। তার গ্লিসন স্কোর ৯ (সর্বোচ্চ ১০-এর মধ্যে)।
ক্যানসার রিসার্চ ইউকের মতে ক্যানসারটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন উচ্চগ্রেডের জন্য।
বিবৃতিতে বাইডেনের অফিস জানায়, এই ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে।
বাইডেনের পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
খবর: বিবিসি

Comments
Post a Comment